বৃহত্তর খুলনা সমিতিতে নতুন করে একজন সম্মানিত জীবন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি এবং দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর আন্তরিক প্রচেষ্টায় মো: কামরুল ইসলাম সরদার (জীবন সদস্য নং- ১৭৭৩) সম্প্রতি নতুন জীবন সদস্য হিসেবে যোগদান করেছেন।
সমিতির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের কল্যাণমূলক কর্মকাণ্ড ও বৃহত্তর খুলনার উন্নয়নে তার সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
বৃহত্তর খুলনা সমিতি দীর্ঘদিন ধরে প্রবাসী ও স্থানীয় খুলনাবাসীর মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন জীবন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
Leave a Reply