September 25, 2026, 1:08 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে মানব সেবায় বিশেষ সম্মাননা

একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে মানব সেবায় বিশেষ সম্মাননা

মানব সেবায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ তাঁকে লায়ন ইন্টারন্যাশনাল পিন পরিয়ে এই বিশেষ সম্মাননা প্রদান করেন।

একজন সুদক্ষ সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে আব্দুস সালাম দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর উদ্যোগ ও কর্মকাণ্ড দেশের গণমাধ্যম শিল্পকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি সমাজকল্যাণমূলক কাজেও রেখেছে অনন্য অবদান।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে লায়ন খান আকতারুজ্জামান বলেন, “আব্দুস সালামের নেতৃত্বে একুশে টেলিভিশন গণমাধ্যম জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পাশাপাশি তাঁর মানবসেবামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই স্বীকৃতি তাঁর নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আব্দুস সালামের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাঁর এ ধরনের মানবসেবামূলক উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান।

এই বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজসেবক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT