July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
গণতান্ত্রিক শক্তির আত্মপ্রকাশ: বৈষম্যমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার

গণতান্ত্রিক শক্তির আত্মপ্রকাশ: বৈষম্যমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার

বাংলার নিউজ ৭১ ডেস্ক: বাংলাদেশে নতুন রাজনৈতিক দল “বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি” আত্মপ্রকাশ করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক, মেজর জেনারেল মোঃ এহতেশাম উল হক এনডিসি, পিএসসি (অবঃ)।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে মেজর জেনারেল এহতেশাম উল হক বলেন, “সংগ্রামী ঐতিহ্য ও স্বপ্নের বাংলাদেশ কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। গণতান্ত্রিক শক্তি দেশের জনগণের জন্য একটি ন্যায়বিচার ও আশা-ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করবে।” তিনি আরও বলেন, দলের মূল লক্ষ্য হলো ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, যা সমৃদ্ধি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবে।

দলের লক্ষ্য ও প্রতিশ্রুতি

মেজর জেনারেল এহতেশাম উল হক দলীয় নীতিমালায় উল্লেখ করেন,

  • বৈষম্যহীন সমাজ গঠন: জাতি-ধর্ম, ভাষা এবং আঞ্চলিকতার বিভাজন দূর করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব নাগরিকের জন্য সমঅধিকার নিশ্চিত করা।
  • দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ: রাষ্ট্রের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূল করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
  • সমৃদ্ধ অর্থনীতি: আধুনিক কৃষি, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।
  • জ্বালানি ও খাদ্য নিরাপত্তা: আমদানির ওপর নির্ভরশীলতা হ্রাস করে স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
  • জাতীয় প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা: যুবকদের সামরিক প্রশিক্ষণ, সুসজ্জিত পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সংস্কারের মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার করা।

আত্মত্যাগের চেতনায় ঐক্য

মেজর জেনারেল এহতেশাম বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এবং লাখো শহীদের আত্মত্যাগ আমাদের জন্য একটি অনুপ্রেরণা। আমরা সেই চেতনায় ঐক্যবদ্ধ থেকে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠন করব।”

অনুষ্ঠানে বক্তৃতা

অনুষ্ঠানে দলের সদস্য সচিব এ এফ উবাইদুল্লাহ মামুন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরী, মিয়া সিরাজ, সেলিম প্রধান, ব্যারিস্টার মামুনুর রশীদ সুমন, ড. অ্যাডভোকেট খালেকুজ্জামানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা দলটির লক্ষ্য, আদর্শ এবং জনগণের প্রতি প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন।

“বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি” দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT