বাংলার নিউজ ৭১ ডেস্ক: বাংলাদেশ শিল্পমন্ত্রণালয়ের উপসচিব ও বৃহত্তর খুলনা সমিতির আজীবন সদস্য মোঃ জাকির হোসেনকে মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন উপহার দেওয়া হয়েছে।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এই সম্মাননা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কমলেশ মৃধা। অনুষ্ঠানের আলোচনায় বক্তারা মানব সেবায় মোঃ জাকির হোসেনের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
লায়ন খান আকতারুজ্জামান বলেন, “মোঃ জাকির হোসেন একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি, যিনি তার দায়িত্বের পাশাপাশি মানব সেবায় অসামান্য ভূমিকা রেখেছেন। এই সম্মাননা তার প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ।”
এই সম্মাননায় সকলের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে এবং মানব সেবার চেতনাকে আরও জাগ্রত করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply