ঢাকার বৃহত্তর খুলনার (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা) আগামী বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ তারিখে তাদের নবনির্বাচিত কমিটি ২০২৫-২০২৬ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেছে। তিন জেলার সমন্বয়ে ১২ জন করে মোট ৩৬ জন নির্বাহী সদস্যেরা দায়িত্বভার গ্রহন করবেন।
অনুষ্ঠানটি বৃহত্তর খুলনার মিরপুর অফিসে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সাবেক বিএনপির বাগেরহাট জেলার সভাপতি ও বৃহত্তর খুলনা সমিতির নবনির্বাচিত সভাপতি, খ্যাতিমান শিল্পপতি এম এ সালাম। তার সঙ্গে থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি এবং দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য খুলনা-২ আলী আজগর লবী। এছাড়া ঢাকায় বসবাসরত বৃহত্তর খুলনার জাতীয় বরেণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যা অনুষ্ঠানের মহিমা আরও বাড়িয়ে তুলবে।
নবনির্বাচিত নির্বাহী সদস্যগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বৃহত্তর খুলনা সমিতির নতুন যাত্রার সূচনা করবেন। এই অনুষ্ঠানটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সমিতির ঐক্য, অগ্রগতি এবং সেবার প্রতিশ্রুতির প্রতীক।
বৃহত্তর খুলনার ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতি আরও এক ধাপ এগিয়ে যাবে এবং বৃহত্তর খুলনার মানুষের কল্যাণে কাজ করবে।
Leave a Reply