নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) পেট্রোবাংলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানকে লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরিয়ে সম্মানিত করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় লায়ন্স ইন্টারন্যাশনালের মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর চেয়ার, চেয়ার সিটিং কমিটির (২০২৬-২০২৭) সভাপতি এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।
এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের জীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় পারস্পরিক সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনকল্যাণে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply