নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজধানীর বনানীতে খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রধান উপদেষ্টা আলী আজগর লবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সংসদ সদস্য আলী আজগর লবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর চেয়ার, চেয়ার সিটিং কমিটির (২০২৬-২০২৭) সভাপতি এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।
এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের জীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাক্ষাৎকালে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।
Leave a Reply