September 25, 2026, 1:08 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লিও ইয়থ ক্যাম্প ২০২৪-২০২৫ আয়োজন সি-পার্ল রয়েল টিউলিপে

লিও ইয়থ ক্যাম্প ২০২৪-২০২৫ আয়োজন সি-পার্ল রয়েল টিউলিপে

বাংলার নিউজ ৭১ ডেস্ক: লিও ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩ এর আয়োজনে আগামী ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে লিও ইয়থ ক্যাম্প ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে সি-পার্ল রয়েল টিউলিপে। এই বিশেষ ইভেন্টটি তরুণদের নেতৃত্ব, দলবদ্ধতা, এবং সামাজিক সচেতনতার উন্নয়নের জন্য বিশেষভাবে পরিকল্পিত।

অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করতে এবং তরুণদের উদ্দীপনা বৃদ্ধি করতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি উপদেষ্টা রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়াটার্স)ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ইতোমধ্যে নিজের উৎসর্গ ও প্রতিশ্রুতির প্রতীক হিসেবে ১২,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ১৭ ডিসেম্বর ২০২৪ ডিস্ট্রিক্ট অফিস আগাঁরগায়ে। তিনি বলেন,
“নেতৃত্ব গড়ার এবং সমাজসেবার মুল্যবোধ জাগ্রত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তনের প্রেরণা সৃষ্টিতে এ ধরনের কার্যক্রম বড় ভূমিকা রাখে।”

ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে তরুণরা একদিনব্যাপী বিভিন্ন কর্মশালা, ইন্টারেক্টিভ সেশন, এবং কৌশলগত দলের কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষতাকে উন্নত করার সুযোগ পাবেন। এতে অভিজ্ঞ প্রশিক্ষকদের দিকনির্দেশনা এবং সমাজের শীর্ষ ব্যক্তিদের প্রেরণাদায়ক বক্তব্য থাকবে, যা অংশগ্রহণকারীদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

আয়োজকরা জানিয়েছেন, উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুকরা আজ থেকেই রেজিস্ট্রেশন করতে পারেন। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে আসলে আগে পাওয়া ভিত্তিতে রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে।

লিও ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩ সমাজে নেতৃত্বের চেতনা বিকাশে এবং যুবসমাজকে ইতিবাচক পরিবর্তনে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। এ আয়োজন তারই একটি অংশ, যা তরুণদের মধ্যে সৃজনশীলতা, দায়িত্বশীলতা এবং দলগত মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।

আয়োজনে উপস্থিত থাকবেন ক্লাবের কর্মকর্তা, সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT