September 25, 2026, 2:27 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বৃহত্তর খুলনা সমিতির উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহত্তর খুলনা সমিতির উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক: ১৪ ডিসেম্বর ২০২৪ (শনিবার) রাজধানী ঢাকার বনানী ক্লাবে বৃহত্তর খুলনা সমিতি (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা)-এর ২০২৫-২০২৬ উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা কোটার নব নির্বাচিত সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ, যারা সম্প্রতি তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহেদ হোসেন সালাউদ্দিন, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং মহিলা বিষয়ক সম্পাদক খন্দকার রেবেকা সানিয়াত।

সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সর্দার ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট গাজী সিরাজ ইসলাম, আজীজুর রহমান খান (বাবু), অ্যাডভোকেট কেএম ফোরকান আলী, শেখ মোহাম্মাদ অলিউল ইসলাম ডলার, মো. ফেরদাউস মোল্লা এবং মো. রিপন তরফদার নিয়াম। খুলনা কোটার এই নব নির্বাচিত ১২ জন নির্বাহী সদস্য তাদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দিয়ে সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সভায় বৃহত্তর খুলনা অঞ্চলের উন্নয়ন কার্যক্রম, সমাজসেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং উন্নয়নের লক্ষ্যে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সভাটি সফলভাবে সমাপ্ত হয় এবং ভবিষ্যতে খুলনা অঞ্চলের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT