September 25, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বিএমডিএফ ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

বিএমডিএফ ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) যুগ্মসচিব মো. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে সামাজিক উন্নয়ন, মানবসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আন্তরিক মতবিনিময় হয়। এ সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক উদ্যোগ আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে মো. খলিলুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মানসূচক পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

এ সময় লায়ন্স ইন্টারন্যাশনালের মানবসেবামূলক কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT