September 25, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের আরও ১৯ সদস্যের ডিস্ট্রিক্ট ডিউস পরিশোধ

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের আরও ১৯ সদস্যের ডিস্ট্রিক্ট ডিউস পরিশোধ

নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যদের ডিস্ট্রিক্ট ডিউস পরিশোধের ধারাবাহিকতায় গতকাল ১১ আগস্ট ২০২৬ আরও ১৯ জন সদস্যের ডিস্ট্রিক্ট ডিউস পরিশোধ করা হয়েছে। এর আগে ক্লাবের ২০ জন সদস্যের ডিস্ট্রিক্ট ডিউস পরিশোধ করা হয়েছিল। ফলে দুই দফায় মোট ৩৯ জন সদস্যের ডিস্ট্রিক্ট ডিউস পরিশোধের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর অনুমতিক্রমে পর্যায়ক্রমে সদস্যদের ডিস্ট্রিক্ট ডিউস পরিশোধ করা হচ্ছে। ক্লাবের আর্থিক দায়বদ্ধতা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ২০ জন সদস্যের ডিস্ট্রিক্ট ডিউস পরিশোধের সময় ক্লাবের সদস্য ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন মোঃ রায়হানউদ্দিন ডিস্ট্রিক্ট ডিউসের অর্থ পরিশোধ করেন। এ সময় তিনি কেবিনেট ট্রেজারার লায়ন মাহবুবুল হুদার নিকট থেকে আনুষ্ঠানিকভাবে মানি রিসিপ্ট গ্রহণ করেন। প্রত্যেক সদস্যের জন্য ১,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা ডিস্ট্রিক্ট ডিউস পরিশোধ করা হয়।

সর্বশেষ ১১ আগস্ট আরও ১৯ জন সদস্যের ডিউস পরিশোধের পর ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৬-২০২৭) লায়ন মোঃ শহিদুল ইসলাম। ক্লাবের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের ডিউস পরিশোধে উদ্যোগী ভূমিকার জন্য তিনি ক্লাব প্রেসিডেন্টের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান (২০২৬-২০২৭) এবং জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের নিয়মিত ডিউস পরিশোধ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত আর্থিক দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করার মাধ্যমে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT