September 25, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
১৪তম ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

১৪তম ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB) আয়োজিত ১৪তম ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এমপি। এ সময় দেশি-বিদেশি কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষা খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ, ক্যারিয়ার কনসালট্যান্ট এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লায়ন খান আকতারুজ্জামান-এর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন সামাজিক, সেবামূলক, শিক্ষা, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ ও তরুণ প্রজন্মের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক শিক্ষা সহযোগিতা জোরদারের ওপর অনুষ্ঠানে বক্তারা গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।এক্সপোতে দেশি-বিদেশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা ও শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

লায়ন খান আকতারুজ্জামানের সঙ্গে যুক্ত সংগঠনসমূহ: লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, বাংলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB), খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI), রোটারি ক্লাব অব আড়ং-ঢাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT