September 25, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
১৪তম FACD-CAB ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৬-এ লায়ন খান আকতারুজ্জামানের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

১৪তম FACD-CAB ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৬-এ লায়ন খান আকতারুজ্জামানের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ১৪তম FACD-CAB ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৬-এ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফের সঙ্গে বিভিন্ন শিক্ষা, ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।এ সময় উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষার সুযোগ, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে পারস্পরিক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা শিক্ষা ও মানবকল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফের সঙ্গে বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সির প্রতিষ্ঠাতা মো. সোলায়মান বিএসসি, কেটিএম কনসালটিং গ্রুপ, সিঙ্গুরিয়া বি.এম. মহিলা কলেজ, ড্রীম টাচ ইন্টারন্যাশনাল, সুরিয়া ম্যানপাওয়ার সার্ভিসেস (প্রস্তাবিত), ড্রীম টাচ ল্যান্ডমার্ক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, রোটারি ক্লাব অব ঢাকা প্রাইম এবং আল-মিছবাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ।সাক্ষাৎ শেষে অংশগ্রহণকারীরা শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, বাংলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT