নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উদ্দীপনা, সৌহার্দ্য, নেতৃত্বের বিকাশ এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের প্রত্যয়ে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি-৩-এর উদ্যোগে “তারুণ্যের জোসনা বিলাস” শীর্ষক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের নয়নাভিরাম টাঙ্গুয়ার হাওরে।ভ্রমণের এক পর্যায়ে টাঙ্গুয়ার হাওরের নীলাভ সৌন্দর্যে ঘেরা নিলাদ্রী লেক পরিদর্শনের সময় নৌকায় অবস্থান করেন অংশগ্রহণকারীরা।
এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলাজুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রামসার সাইট। জীববৈচিত্র্য, স্বচ্ছ জলরাশি, বিস্তীর্ণ জলাভূমি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য টাঙ্গুয়ার হাওর দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
আয়োজনে অংশগ্রহণকারী লিও নেতৃবৃন্দ ও সদস্যরা প্রকৃতির সান্নিধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি ভবিষ্যতের মানবসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, জলাভূমির জীববৈচিত্র্য রক্ষা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণের গুরুত্বও তুলে ধরা হয়।আয়োজকরা জানান, এমন ব্যতিক্রমধর্মী আয়োজন তরুণ নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply