September 25, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয় এবং বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ও ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন ও ক্লাব সদস্য লায়ন শেখ মনিরুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচিতে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রদান করেন ক্লাবের সেক্রেটারি লায়ন মো. রিপন তরফদার নিয়াম, ক্লাব ডিরেক্টর লায়ন মোহাম্মাদ এ. মান্নান এবং ক্লাব ডিরেক্টর লায়ন এলিজা জামান। তাঁদের সহযোগিতার জন্য ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।

এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (KCCI) সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

কর্মসূচি শেষে পরিবেশ সংরক্ষণে ধারাবাহিকভাবে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT