September 25, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের আজীবন সদস্য কার্ড পেলেন অ্যাডভোকেট লুৎফর রহমান

বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের আজীবন সদস্য কার্ড পেলেন অ্যাডভোকেট লুৎফর রহমান

ঢাকা, ২৬ জুলাই ২০২৬: রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির কার্যালয়ে রবিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের আজীবন সদস্য কার্ড প্রদান ও সম্মাননা অনুষ্ঠান।অনুষ্ঠানে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির চেয়ারম্যান, জিএলআর ইন্টারন্যাশনাল লিমিটেডের উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী লায়ন অ্যাডভোকেট লুৎফর রহমান-এর হাতে বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের আজীবন সদস্যতার কার্ড তুলে দেওয়া হয়।লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৫–২০২৬) লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম-এর পক্ষে এই সদস্য কার্ড প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।এ সময় উপস্থিত ছিলেন তরঙ্গ নিউজ-এর প্রকাশক লায়ন মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সদস্য লায়ন শেখ শরিফ উদ্দিন মিঠু।অনুষ্ঠানে বক্তারা বলেন, আইন, সমাজসেবা ও মানবকল্যাণে অ্যাডভোকেট লুৎফর রহমানের দীর্ঘদিনের অবদান অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে তাঁর সম্পৃক্ততা মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অ্যাডভোকেট লুৎফর রহমান বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানের প্যানেল অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে—দুর্নীতি দমন কমিশন (দুদক), কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ পাট কর্পোরেশন, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইস্টার্ন ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।অপরদিকে, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।সমাজসেবা, নেতৃত্বের বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ তাঁকে একজন সুপরিচিত সমাজসেবক ও দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT