বাংলার নিউজ ৭১ ডেস্ক: আজ ১৫ ডিসেম্বর, ২০২৪ (রবিবার) বৃহত্তর খুলনা সমিতির (খুলনা বাগেরহাট সাতক্ষীরা) ২০২৫-২০২৬ খুলনা কোটায় নবনির্বাচিত কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল আল মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এ্যাডভোকেট গাজী সিরাজ ইসলাম, নবনির্বাচিত নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকের এই শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরোখাদা থানা এ্যাসোসিয়েশনের সফল সভাপতি এস এম শওকত আলী, অর্থ সম্পাদক এস এম হাশমত আলী, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ নতুন কমিটি, জীবন সদস্য জনাব লায়ন হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টের সফলতা কামনা করেন এবং বৃহত্তর খুলনা সমিতির উন্নয়ন কার্যক্রমে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply