ঢাকা, ২৫ জুলাই ২০২৬: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে Global Conference AI Leadership & Flagship Prestige Awards 2026 অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করে ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (UHF)।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উদ্ভাবন, নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, করপোরেট প্রতিনিধি এবং সমাজসেবীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সম্মেলনের এক আন্তরিক মুহূর্তে মাননীয় মন্ত্রীর সঙ্গে একই টেবিলে নাস্তা ও সৌজন্য মতবিনিময়ে অংশ নেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান এবং GET কো-অর্ডিনেটর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, সুশাসন, প্রযুক্তিনির্ভর নেতৃত্ব, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে উদ্ভাবনের ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ Flagship Prestige Awards 2026 প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশের প্রযুক্তি, উদ্ভাবন এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply