July 24, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম

লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম

Oplus_131072

ঢাকা, ২৪ জুলাই ২০২৬: লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত সদস্য লায়ন আবুল কাইয়ুম-কে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় রাজধানীর বনশ্রীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ নিয়োগপত্র তুলে দেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর জোন চেয়ারপার্সন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। তিনি ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর পক্ষে নিয়োগপত্র প্রদান করেন।

এ সময় প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনানো হয়। বার্তায় তিনি বলেন, “লায়ন আবুল কাইয়ুমের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের জন্য অত্যন্ত গৌরবের। আমি বিশ্বাস করি, তিনি নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ডিস্ট্রিক্টের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং লায়ন্স ইন্টারন্যাশনালের আদর্শ ও মানবসেবার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর সার্বিক সফলতা কামনা করছি।”

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান এবং GET কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত লায়ন নেতৃবৃন্দ নবনিযুক্ত ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন আবুল কাইয়ুমকে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালন সফল ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT