বাংলার নিউজ ৭১ ডেস্ক: আজ ১৫ ডিসেম্বর ২০২৪ (রবিবার), রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলন। দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিয়ে এ সম্মেলনে উঠে আসে নানা গুরুত্বপূর্ণ আলোচনা।
সম্মেলনের প্রধান অতিথি, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, তার বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন,
“রাজনৈতিক সমঝোতা করা খুব কঠিন কাজ, সে তুলনায় চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ। সরকার শুল্ক কমালেও নিত্যপণ্যের বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। এর মূল কারণ হলো, সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি চালু রাখা। এটি বাজারের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।”
গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অর্থনৈতিক নীতি, ব্যবসায়িক পরিবেশ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ সদস্য ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
আইবিএফবির এই বার্ষিক সম্মেলন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা দিয়েছে। উপস্থিত বক্তারা দেশের ব্যবসায়িক পরিবেশকে সমৃদ্ধ করতে নীতি সংস্কারের ওপর জোর দেন।
Leave a Reply