ঢাকা, ২২ জুলাই ২০২৬: লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বুধবার রাজধানীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (এস্টেট ও ভূমি) লায়ন শেখ মতিয়ার রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাৎকালে লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন, মানবকল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। উভয়েই সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান এবং GET কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর চার্টার প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ উভয় পক্ষের মধ্যে আন্তরিক সম্পর্ক ও ভবিষ্যৎ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply