July 25, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বর্ণাঢ্য আয়োজনে লায়ন গভর্নরের শপথ অনুষ্ঠান সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে লায়ন গভর্নরের শপথ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবতার মহান ব্রত নিয়ে সমাজসেবায় আরও নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩, বাংলাদেশের নবাগত গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ

তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক ও সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ১৯১৭ সালে মেলভিন জোন্স-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রায় ১৪ লাখ সদস্য মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন। লায়ন্স সদস্যরা নিজ নিজ কমিউনিটিতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক চাহিদা পূরণ, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেবার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোই লায়ন্সের মূল লক্ষ্য।

সম্প্রতি রাজধানীতে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর নবাগত গভর্নরের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী গভর্নরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবাগত গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ। পরে শপথ গ্রহণ, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্যে নবাগত গভর্নর বলেন, মানুষের পরিচয় তার মানবিকতায়। ধর্ম, বর্ণ বা মতের ভিন্নতা নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত মানবসেবার পরিচয় মেলে। তিনি লায়ন্স সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক, পিএমএফ এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ)-এর চেয়ারম্যান লায়ন রেজাউল হক, পিএমজেএফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি

লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT