নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৩, বাংলাদেশের ২০২৬-২০২৭ লায়ন বর্ষের জন্য গ্লোবাল এক্সটেনশন টিম (Global Extension Team-GET)-এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
রবিবার (১২ জুলাই) জেলা গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও লায়নিজমের প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি জেলা গভর্নরের আহ্বান “Pure Heart – Proud Path” এবং আন্তর্জাতিক সভাপতির প্রতিপাদ্য “Rooted in Service” বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, তিনি সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জেলার বিভিন্ন লায়ন্স ক্লাবকে উদ্বুদ্ধ করবেন এবং লায়ন্স ইন্টারন্যাশনালের মূলমন্ত্র “We Serve” বাস্তবায়নে কার্যকর অবদান রাখবেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ একজন সুপরিচিত সমাজসেবক ও সংগঠক। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
নিয়োগপত্রে জেলা গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে অভিনন্দন জানিয়ে ২০২৬-২০২৭ লায়ন বর্ষে তাঁর সফল ও গৌরবময় দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
Leave a Reply