July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ২০২৬–২০২৭ বর্ষের প্রথম সভা অনুষ্ঠিত

লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ২০২৬–২০২৭ বর্ষের প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
গতকাল ১০ জুলাই ২০২৬, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বিএলএফ ভবনে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ২০২৬–২০২৭ লিও বর্ষের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রাবেয়া তাসনিম। সভা পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি শিফাত স্মৃতি। এ সময় ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট আশিকুজ্জামান সুমনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও রাজিব চন্দ্র সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শাওন আলামিন। সভায় নতুন লিও বর্ষের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের সমন্বয়, সদস্য উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

সভায় ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের লিও নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা নতুন কমিটির সফলতা কামনা করে নেতৃত্বের বিকাশ, মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ২০২৬–২০২৭ লিও বর্ষে বিভিন্ন সেবামূলক, সামাজিক ও নেতৃত্ব বিকাশমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT