September 25, 2026, 3:05 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২-এর নতুন কমিটিকে শুভেচ্ছা জানালেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর গভর্নর

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২-এর নতুন কমিটিকে শুভেচ্ছা জানালেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২-এর ২০২৬–২০২৭ লায়ন বর্ষের নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর ও ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি) টিমের আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণ উপলক্ষে আয়োজিত “Formal Accession Ceremony of the District Governor & DG Team for Lions Year 2026–27” অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬–২০২৭ লায়ন মোহাম্মাদ শহিদুল ইসলাম। গতকাল ১০ জুলাই ২০২৬, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বিএলএফ ভবনে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লায়ন মোহাম্মাদ শহিদুল ইসলাম নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর ও ডিজি টিমের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং লায়ন্সের কার্যক্রম নতুন মাত্রা লাভ করবে।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২-এর ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম, কেবিনেট সেক্রেটারি নাদিরা বেগম, কেবিনেট ট্রেজারার মাহবুব হুদাসহ ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, লায়ন সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

উপস্থিতদের মধ্যে ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে দুই ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে লায়ন্সের মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানের শেষে নবগঠিত ডিস্ট্রিক্ট গভর্নর ও ডিজি টিমের সফল দায়িত্ব পালন এবং লায়ন্সের সেবামূলক কর্মকাণ্ডের উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT