September 25, 2026, 3:05 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
সচিবালয়ে ফখরুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান

সচিবালয়ে ফখরুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ সচিবালয়ে উপপ্রধান তথ্য অফিসার (প্রোটোকল) মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সৌজন্য সাক্ষাৎকালে তথ্যপ্রবাহের উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, সমাজসেবা, মানবিক মূল্যবোধ এবং দেশ ও জনগণের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয়েই সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে মোহাম্মদ ফখরুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সমাজসেবা, নেতৃত্ব এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজকল্যাণ, গণসচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT