September 25, 2026, 7:17 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফের সৌজন্য সাক্ষাৎ

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৮ জুলাই ২০২৬:
রাজধানীর বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে বুধবার (৮ জুলাই) বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক হাসান হাফিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকতা, সাহিত্য, সমাজসেবা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ হাসান হাফিজকে লায়ন্স ইন্টারন্যাশনালের অফিসিয়াল পিন পরিয়ে সম্মাননা জানান।

হাসান হাফিজ বাংলাদেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। কবিতা চর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে দীর্ঘ ৪৯ বছর ধরে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা ১৯৭৬ সালে কবি শামসুর রাহমান সম্পাদিত দৈনিক বাংলা পত্রিকায়। সেখানে টানা ২১ বছর কর্মরত থাকার পর তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে সাংবাদিক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের পাশাপাশি কর্মসূত্রে তিনি সংযুক্ত আরব আমিরাত, ফিজি, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

সাক্ষাৎটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT