September 25, 2026, 7:17 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
খুলনা চেম্বার নির্বাচনকে ঘিরে আপিল বিষয়ক সভা অনুষ্ঠিত

খুলনা চেম্বার নির্বাচনকে ঘিরে আপিল বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণার আপিল বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) খুলনা বিভাগের সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় নির্বাচন তফসিল সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং আপিলের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তুষার, পি.পি.। এছাড়াও খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।

সভায় অংশগ্রহণকারী সদস্যরা খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, সকল প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT