September 24, 2026, 10:59 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
আধুনিক সুন্দরবন ভবন নির্মাণে ফান্ড রাইজিং নিয়ে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার জরুরি সভা অনুষ্ঠিত

আধুনিক সুন্দরবন ভবন নির্মাণে ফান্ড রাইজিং নিয়ে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদের ১৯তম জরুরি সভা শনিবার (৪ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টায় রাজধানীর মিরপুরস্থ সুন্দরবন ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম. এ. সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর পূর্ববর্তী সভার কার্যবিবরণী (রেজুলেশন) পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভায় সমিতির নিজস্ব আধুনিক সুন্দরবন ভবন নির্মাণের অগ্রগতি এবং এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফান্ড রাইজিং কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবন নির্মাণের অর্থায়ন, পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে কার্যকর বিভিন্ন মতামত উপস্থাপন করেন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। এ সময় প্রকল্পের সফল বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ আফসার আলী, সহ-সভাপতি আলহাজ শেখ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রহমান, প্রচার সম্পাদক এস. এম. মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

এছাড়া নির্বাহী সদস্য হাফেজ সুলতান আহমেদ, অ্যাডভোকেট মো. শামসুজ্জামান, মাহতাব হোসেন মনি এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT