নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর বনানী ডিওএইচএসে অবস্থিত মোবারক প্যালেসে গত বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী মোহাম্মদ এরশাদ হোসেন রানার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ এরশাদ হোসেন রানা এমবিএ, লিবা (ইউকে), পিএইচডি। তিনি ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও কান্ট্রি হেড। এছাড়াও তিনি অবলম্বন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, সজাগ ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এমডি-৩১৫ বাংলাদেশ-এর সাবেক মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান (২০১৯) এবং কাউন্সিল অব গভর্নরসের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি মানবাধিকার, সমাজসেবা, শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের সার্বিক সামাজিক অগ্রগতি নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ মোহাম্মদ এরশাদ হোসেন রানার হাতে একটি বই তুলে দেন।
মোহাম্মদ এরশাদ হোসেন রানা ডন গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা ও কর্ণধার। তাঁর নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডন প্রপার্টিজ, ডন ট্রেডিং ইন্টারন্যাশনাল, ডন অ্যাডভারটাইজিং অ্যান্ড মার্কেটিং, ডন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ডন অ্যাপারেলস, ডন গোল্ড ফিশ লিমিটেড, ডন টেকনোলজি, ডন ক্রিয়েটিভ লেদার, ডন ডাইং, ডন ক্রিট, ডনওয়্যার, ড্রিম ট্রিপস, দ্য ডেইলি ডন, ইনোভেটিভ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস (আইএমএ), টেলিভিউ, সিমবায়োসিস এডুকেশনাল গ্রুপ, কিডজি বাংলাদেশ, কিডজকেয়ার স্কুল, ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাইটন টেকনিক্যাল ইনস্টিটিউট, ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ, ওয়ার্ল্ড পিস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন, অবলম্বন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, সজাগ ফাউন্ডেশন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এমডি-৩১৫ বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
অন্যদিকে, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply