July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

গতকাল, ১০ ডিসেম্বর ২০২৪, জাতিসংঘ ঘোষিত ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এই র‌্যালিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং মানবাধিকার কর্মী জনাব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

তিনি বলেন:

“বিশ্ব মানবাধিকার দিবস কেবল একটি উদযাপনের দিন নয়, এটি মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার পুনর্নবায়নের দিন। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমাদের প্রতিদিন কাজ করে যেতে হবে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন,

“ড. ইউনুস স্যারের কাজ এবং তার নেতৃত্ব আমাদের দেশের জন্য গর্বের বিষয়। তার মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায্যতার আদর্শ অনুসরণ করে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আমি সবাইকে আহ্বান জানাই, আসুন, আমরা ড. ইউনুস স্যারের হাতকে শক্তিশালী করি এবং তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে একসঙ্গে কাজ করি। তার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”

এই র‌্যালি মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায্যতার প্রতি গুরুত্ব আরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। বক্তারা মানবাধিকার সুরক্ষায় একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT