September 25, 2026, 3:55 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ঢাকার আমানা ফুডভিলে সামিয়া ও তাজুল ইসলাম রিফাতের বিবাহোত্তর সংবর্ধনা আজ রাতে অনুষ্ঠিত হবে

ঢাকার আমানা ফুডভিলে সামিয়া ও তাজুল ইসলাম রিফাতের বিবাহোত্তর সংবর্ধনা আজ রাতে অনুষ্ঠিত হবে

রাজধানীর মহাখালীর এসকেএস শপিং মলের ৩য় তলায় অবস্থিত আমানা ফুডভিল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার-এ আজ শনিবার (২৭ জুন) রাতে সামিয়া ইসলাম খান ও মো. তাজুল ইসলাম রিফাতের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭:০০ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা, দোয়া ও আশীর্বাদ জানাবেন।

কনে সামিয়া ইসলাম খান একেএম শরিফুল ইসলাম খান ও মাহফুজা ইসলামের সুযোগ্য কন্যা এবং বর মো. তাজুল ইসলাম রিফাত মো. জাকির হোসেন ও আমেনা বেগমের সুযোগ্য পুত্র।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে অভ্যর্থনার দায়িত্বে রয়েছেন সমির, শিশির, ইসমাইল, তাসরিফ, এশিকা, সিয়াম, আলিফ, জন, তানহা, মেহেরুন, ফাল্গুনী ও বিজয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির একজন আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

নবদম্পতির জীবনের নতুন অধ্যায় সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন শুভকামনাই জানাবেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT