July 25, 2026, 2:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৪ জুন ২০২৬ (বুধবার): রাজধানীতে ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস (ডিইউজে)-এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে)-এর সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে দেশের গণমাধ্যমের বর্তমান প্রেক্ষাপট, দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ডিইউজে সভাপতি মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া, পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তাঁর সক্রিয় নেতৃত্ব সাংবাদিক মহলে সুপরিচিত।

অন্যদিকে, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে)-এর সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠনের নেতৃত্ব দিয়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যমবান্ধব পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। দেশের সাংবাদিক সমাজের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সভাপতি মোরসালিন নোমানি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জনসংযোগ বিভাগের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। উপস্থিত সবাই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT