July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সৌজন্য মতবিনিময়

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সৌজন্য মতবিনিময়

ঢাকা, ১০ জুন ২০২৬: দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতের অন্যতম শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, ব্যাংকার, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য মতবিনিময়ে অংশ নিতে দেখা যায় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় দেশের ব্যাংকিং খাতের অগ্রগতি, ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয়ের মধ্যে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দক্ষতা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও গ্রাহকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দেশের আর্থিক খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।

মতবিনিময়কালে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে অগ্রণী ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে ব্যাংকিং খাত ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

অনুষ্ঠানটি দেশের ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT