September 25, 2026, 5:09 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামানের গুরুত্বপূর্ণ বক্তব্য

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামানের গুরুত্বপূর্ণ বক্তব্য

বাংলার নিউজ ৭১ ডেস্ক: “সবার জন্য মর্যদা, স্বাধীনতা ও ন্যায়বিচার” স্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বিশেষ কর্মশালার আয়োজন করে ‘ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ’।

ঢাকা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও কান্ট্রি প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানা। দিনব্যাপী এ আয়োজনে মানবাধিকার লঙ্ঘনের বর্তমান সংকট ও সমাধানের পথ নিয়ে বিশিষ্টজনরা আলোচনা করেন।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও মানবাধিবাকার অধিকার কমী লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ তার বক্তব্যে বলেন, “আজকের এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী। মানবাধিকার সংরক্ষণ ও লঙ্ঘনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ সমাজ গঠনে সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা অপরিহার্য।”

তিনি আরও বলেন, “মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা সবসময় মানবাধিকার, সেবামূলক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নে অবদান রাখার চেষ্টা করি। আমি এই আয়োজনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এমন মহৎ কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. নাজমূল আহসান কলিমউল্লাহ, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, অ্যাডভোকেট রিয়াজ হোসেন সিদ্দিকী এবং ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ-এর মুখ্য সমন্বয়ক মোঃ গোলাম কিবরিয়া খান।

অনুষ্ঠানের মূল বক্তা লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানা মানবাধিকার পরিস্থিতি এবং তা সমুন্নত রাখতে বাংলাদেশের ভূমিকার উপর আলোকপাত করেন। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদের মানবাধিকার সংরক্ষণে কাজ করতে হবে।

এই আয়োজন দেশব্যাপী মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন:

জনাব নুরুল কাদের সোহেল, সদস্য সচিব রাষ্ট্রভাবনা, জনাব গোলাম সারোয়ার মিলন, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, প্রধান সমন্ময়ক, রাষ্ট্রভাবনা, জনাব প্রফেসর ডঃ নাজমূল আহসান কলিমউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জনাব এস এম আমানউল্লাহ, বাংলাদেশ লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদ্য, বাংলাদেশ মোঃ রমিজ উদ্দিন রুমি উনমুক্ত গনতান্ত্রিক পরিষদ এর সভাপতি, মোঃ ফজলুল হক, সভাপতি জাতীয় তরুন সংঘ, জনাব ফয়েজ রহমান ইমরান, বিশিষ্ঠ সমাজ সেবক যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিক কর্মী, জনাব নাজমূল হক রাজনৈতিবিদ সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT