September 25, 2026, 4:46 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
আইবিএফবির আয়োজনে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে লায়ন খান

আইবিএফবির আয়োজনে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে লায়ন খান

দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতের অন্যতম শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১০ জুন ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এ সময় উপস্থিত ছিলেন আইবিএফবির সভাপতি এবং বাংলা ফোন লিমিটেড, কমলিংক ইনফো টেক লিমিটেড ও নিউটন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান লুৎফুন্নিসা সৌদিয়া খান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল ফ্রস্ট, কমার্শিয়াল কাউন্সিলর, ইউ.এস. কমার্শিয়াল সার্ভিস, যুক্তরাষ্ট্র দূতাবাস; জন ফ্লুহার্টি, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই); এবং জোসেফ বসকি, অর্থনৈতিক কর্মকর্তা, যুক্তরাষ্ট্র দূতাবাস।

অনুষ্ঠানের এক আনন্দঘন মুহূর্তে এসব বিশিষ্ট ব্যক্তির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ে অংশ নেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। এ সময় ব্যবসা, বিনিয়োগ, সমাজসেবা, নেতৃত্বের বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আইবিএফবির দুই দশকের পথচলা, সাফল্য ও অর্জন নিয়ে একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, স্মারক ফটোসেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা আইবিএফবির দীর্ঘ দুই দশকের অবদান এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আইবিএফবি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে কার্যকর অবদান রাখবে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের বিনিয়োগ ও বাণিজ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংগঠনটির আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT