July 25, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
আইবিএফবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

আইবিএফবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতের অন্যতম শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১০ জুন ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ, সমাজসেবা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আইবিএফবির দুই দশকের পথচলা, সাফল্য ও অর্জন নিয়ে একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, স্মারক ফটোসেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা আইবিএফবির দীর্ঘ দুই দশকের অবদান ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে আইবিএফবির ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT