September 25, 2026, 4:39 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান

লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান

সম্প্রতি রাজধানীর আগারগাঁওস্থ বিএলএল ভবনে অবস্থিত লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩, বাংলাদেশের কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের বিশেষ অবদান এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩, বাংলাদেশ-এর ২০২৫-২০২৬ লায়ন বর্ষের সফল ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সফল প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত লায়ন নেতৃবৃন্দ এ সময় তাঁদের নেতৃত্ব, সেবামূলক কর্মকাণ্ড এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। বিশেষ করে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবকল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে বক্তারা উল্লেখ করেন।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, লায়ন মাসুদুজ্জামান মাসুম এবং আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর মতো নিবেদিতপ্রাণ লায়ন নেতাদের নেতৃত্বে মানবসেবা ও সামাজিক উন্নয়নের কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে এবং লায়ন্স আন্দোলনের অগ্রযাত্রা আরও বেগবান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT