July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
আইবিএফবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

আইবিএফবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতের অন্যতম শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১০ জুন ২০২৬, বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে অনুষ্ঠিতব্য এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আইবিএফবির সম্মানিত সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ জুন) আইবিএফবির প্রোগ্রাম ম্যানেজার জন পল ডি’ কস্তা তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল ও সার্থকভাবে আয়োজনের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দেশের একজন সুপরিচিত সমাজসেবক, সংগঠক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। তিনি বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এছাড়াও তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সদস্য, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশনের সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের সদস্য এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

আইবিএফবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় অতিথিদের আগমন ও অভ্যর্থনার মধ্য দিয়ে আয়োজনের সূচনা হবে। পরে জাতীয় সংগীত পরিবেশনা, আইবিএফবির দুই দশকের সাফল্য ও অর্জন নিয়ে বিশেষ উপস্থাপনা, কেক কাটা, স্মারক ফটোসেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT