September 25, 2026, 4:49 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা, উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

ঢাকা, ৩ জুন ২০২৬: রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশের লায়ন নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে বৃহত্তর ভ্রাতৃত্ব, ঐক্য ও সেবার এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এ আয়োজনে ডিস্ট্রিক্টের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি), লায়ন লিডার এবং সদস্যবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি তাদের সমর্থন ও শুভকামনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ২০২৬-২০২৭ লায়নিস্টিক বর্ষের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ভিডিজি) রফিকুল বারি মুক্তা এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ভিডিজি) ফরিদা ইয়াসমিন জেসমিনকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করার বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁদের দক্ষ নেতৃত্বে ডিস্ট্রিক্ট ৩১৫-বি১ আরও শক্তিশালী, গতিশীল ও মানবসেবামুখী সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের মূল লক্ষ্য মানবসেবা, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের বিকাশ। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের অগ্রযাত্রায় পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ এবং জ্যেষ্ঠ লায়ন নেতাদের অবদানের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর সকল লায়ন লিডার ও সদস্যদের প্রতি বৃহত্তর ভ্রাতৃত্ব, ঐক্য এবং উন্নততর সেবার স্বার্থে নবনির্বাচিত নেতৃত্বকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রদানের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের সমাপনীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে “লায়নিজম দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক” এই প্রত্যয়ের মাধ্যমে ভ্রাতৃত্ব, সেবা ও মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT