রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে গত ৩ জুন ২০২৬ এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশের লায়ন নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে বৃহত্তর ভ্রাতৃত্ব, ঐক্য ও সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ (পিডিজি), লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ২০২৬-২০২৭ লায়নিস্টিক বর্ষের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ভিডিজি) রফিকুল বারি মুক্তা এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ভিডিজি) ফরিদা ইয়াসমিন জেসমিনকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
বক্তারা নবনির্বাচিত নেতৃত্বের সফলতা কামনা করে বলেন, তাদের দক্ষ নেতৃত্বে ডিস্ট্রিক্ট ৩১৫-বি১ সেবামূলক কর্মকাণ্ডে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
এ সময় ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর সকল লায়ন লিডার ও সদস্যদের প্রতি বৃহত্তর ভ্রাতৃত্ব, ঐক্য ও উন্নততর সেবার স্বার্থে নবনির্বাচিত নেতৃত্বকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রদানের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সমাপনীতে লায়ন্স আন্দোলনের অগ্রযাত্রা ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে “লায়নিজম দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক” স্লোগানের মাধ্যমে সকলের ঐক্য ও সেবার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
Leave a Reply