রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩, বাংলাদেশের ৩০তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৬। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় শুরু হওয়া এ কনভেনশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এমপি এবং পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর মোসলেম আলী খান। কনভেনশনের এক বিশেষ পর্বে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সফল সেক্রেটারি ও ৩০তম বার্ষিক কনভেনশনের কনভেনশন সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম এবং ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তাঁদের উপস্থিতিতে অতিথি বরণ পর্বটি আরও প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএটি এরিয়া লিডার (CA6K) কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া লিডার ও বিএলএফ চেয়ারম্যান একেএম রেজাউল হক পিসিসি, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন আশরাফ হোসেন খান হীরা এবং লায়ন্স পিডিজি ফোরাম, এমডি-৩১৫ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. এ. হালিম পাটোয়ারী পিডিজি।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সমাজসেবা, মানবকল্যাণ এবং নেতৃত্ব বিকাশে তাঁর অবদান বিভিন্ন মহলে প্রশংসিত।
কনভেনশনের বিভিন্ন পর্বে বক্তারা মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও মানবসেবামূলক কার্যক্রমে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কনভেনশনে ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম এমজেএফ এবং কনভেনশন চেয়ারম্যান লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ এমজেএফ অতিথিদের স্বাগত জানান। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন অধিবেশন, আলোচনা, সম্মাননা প্রদান, বার্ষিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কনভেনশন অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয়কে নতুনভাবে উজ্জীবিত করেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের বিভিন্ন অঞ্চলে মানবকল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply