September 24, 2026, 10:55 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
আধুনিক “সুন্দরবন ভবন” নির্মাণে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত

আধুনিক “সুন্দরবন ভবন” নির্মাণে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত

Oplus_131072

বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার উদ্যোগে আধুনিক “সুন্দরবন ভবন” নির্মাণকে কেন্দ্র করে এক জাঁকজমকপূর্ণ ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশান ক্লাবের লামডা হলে আয়োজিত এ অনুষ্ঠানে বৃহত্তর খুলনা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি ছিল উন্নয়ন, ঐক্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। বৃহত্তর খুলনা অঞ্চলের উন্নয়নে আধুনিক সুন্দরবন ভবন নির্মাণের লক্ষ্যে আয়োজিত এ ফান্ড রাইজিং অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ তাঁদের সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ফান্ড রাইজিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার আজীবন সদস্য ও লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগা সিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর চার্টার প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ-কে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, আধুনিক সুন্দরবন ভবন নির্মিত হলে এটি বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের জন্য সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT