September 25, 2026, 5:28 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
রাজধানীর আগারগাঁয়ে বিশেষ আয়োজনে লায়ন মোঃ আকরামুল ইসলাম সম্মানিত

রাজধানীর আগারগাঁয়ে বিশেষ আয়োজনে লায়ন মোঃ আকরামুল ইসলাম সম্মানিত

রাজধানীর আগারগাঁয়ে আয়োজিত এক বিশেষ ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে রেসিডেন্সিয়া হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন মোঃ আকরামুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজসেবা, নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্ণর ২০২৫-২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম আনুষ্ঠানিকভাবে লায়ন মোঃ আকরামুল ইসলামের বুকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয় ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং ক্লাব সেক্রেটারী লায়ন রিপন তরফদার নিয়াম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT