বাংলার নিউজ ডেস্ক আজ ৮ মে ২০২৬, শুক্রবার রাজধানীর ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১, বাংলাদেশের ৩১তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৬-এর উদ্বোধনী অধিবেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সমাজসেবক, সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসলেম আলী খান, কাজী সাইফুল ইসলাম, এ কে এম রেজাউল হক এবং আশরাফ হোসেন খান হীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও লায়ন্স ব্যক্তিত্ব আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে মানবসেবা, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপচারিতায় অংশ নিতে দেখা যায় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে। উপস্থিত অতিথিরা এ সময় করতালির মাধ্যমে উভয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। এই মুহূর্তটি অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
Leave a Reply