রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের গণমাধ্যম অঙ্গনের অন্যতম এই পত্রিকার পথচলার সাফল্য উদযাপনে একত্রিত হন বিভিন্ন পেশার বিশিষ্টজন, ব্যবসায়ী ও অসংখ্য সাংবাদিক।
অনুষ্ঠানে এক বিশেষ মুহূর্তে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও চেয়ারম্যান (এক্সিকিউটিভ কমিটি অব দ্যা বোর্ড) মোঃ মোহসিন মিয়াহ-এর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক খান আকতারুজ্জামান, এমজেএফ; প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
উল্লেখ্য, খান আকতারুজ্জামান বাংলা একাডেমি-এর আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের গণমাধ্যমের উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকতার অগ্রগতিতে ‘দেশ রূপান্তর’-এর ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতেও পাঠকনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Leave a Reply