July 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বাংলাদেশ ব্যাংকের পরিচালকের সঙ্গে লায়ন্স ক্লাব নেতার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের পরিচালকের সঙ্গে লায়ন্স ক্লাব নেতার সৌজন্য সাক্ষাৎ

গতকাল ৩ মার্চ ২০২৬ রবিবার রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক-এর পরিচালক মোঃ মোস্তাকুর রহমান-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সাক্ষাৎকালে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। উভয়েই সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে মোঃ মোস্তাকুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বিত উদ্যোগ গ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT