ঢাকা, ৩ মে ২০২৬: Lions International District 315 B3-এর উদ্যোগে ৩০তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠান রাজধানীর আগারগাঁওস্থিত বিএলএফ টাওয়ারে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাব থেকে আগত লায়ন নেতৃবৃন্দ, প্রার্থীরা এবং সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন এবং নির্বাচন কমিশন তা যথাযথভাবে যাচাই-বাছাই করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্ণর (২০২৫-২০২৬) লায়ন মাসুদুজ্জামান মাসুম বলেন, “লায়ন্স ইন্টারন্যাশনাল সবসময় মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এই কনভেনশন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “যারা নেতৃত্বে আসবেন, তাদেরকে শুধু পদ নয়, দায়িত্ববোধ ও মানবসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেবিনেট সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ খালিদ। উপস্থিত ছিলেন ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ফেরদাউস হাসান বানি ও প্রফেসর ড. কাজী মাজহারুল ইলাম দোলন।
এ সময় উপস্থিত ছিলেন কনভেনশন সেক্রেটারী লায়ন রিপন তরফদার নিয়াম এবং লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন কনভেনশনকে সফল করতে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই মনোনয়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply