রাজধানীতে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।
শুক্রবার (১ মে) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। এর আগে মঞ্চে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর ২টা ৩০ মিনিটে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে আয়োজনের সূচনা করা হয়। সমাবেশে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিক নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা মুখর হয়ে ওঠে।
সমাবেশে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউটস, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Leave a Reply