September 24, 2026, 11:38 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ঢাকা ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Oplus_131072

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ ২৯ এপ্রিল ২০২৬, দেশের গণমাধ্যম অঙ্গনের অন্যতম এই পত্রিকার পথচলার সাফল্য উদযাপনে একত্রিত হন বিভিন্ন পেশার বিশিষ্টজন, ব্যবসায়ী এবং অসংখ্য সাংবাদিক।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ রূপান্তর ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের গণমাধ্যম জগতে এর অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া তুলে দেওয়া হয় মাহির আলি খাঁন রাতুল, কো-চেয়ারম্যান, রূপায়ন গ্রুপ-এর হাতে। এ সময় ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রিপন তরফদার নিয়াম, ব্যবস্থাপনা পরিচালক, আনান কর্পোরেশন এবং ক্লাব সেক্রেটারি, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক খান আকতারুজ্জামান, এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্যসহ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

উৎসবমুখর এই আয়োজনে বক্তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, সত্যনিষ্ঠতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা একটি উন্নত ও গণতান্ত্রিক সমাজ গঠনের প্রধান চালিকাশক্তি। দেশ রূপান্তর তার ধারাবাহিকতায় আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT